প্রতিষ্ঠাতার বাণী
প্রতিষ্ঠাতার বাণী
যে শিক্ষা মানুষকে আদর্শ আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে এবং ব্যাক্তি, সমাজ এবং জাতির জাগরণ ঘটায় সে শিক্ষার আলো ছড়িয়ে দেবার মানসে পিতার নামে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেছিলাম এ প্রতিষ্ঠানটি। কলেজটি অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ছাত্র-শিক্ষক, অভিভাবক, কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং গোপালগঞ্জবাসীর অকৃষ্ঠ সহযোগিতায় আজ দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। তাই আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষকরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কলেজের প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ- ০২ আসন থেক অসংখ্যবার নির্বাচিত সাংসদ জনাব শেখ ফজলুল করিম সেলিম সাহেবের প্রতি, যার উদারদৃষ্টিভঙ্গি, শিক্ষার প্রতি অনুরাগ, সেবাধর্মী মনোভাব ও সার্বিক সহযোগিতা কলেজটির স্বকীয়তা বজায় রাখতে এবং অগ্রযাত্রাকে বেগবান করতে সর্বাঙ্গীণভাবে সাহায্য করে চলেছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজে সভাপতি গোপালগঞ্জ সদয় উপজেলার তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ লুৎফার রহমান বাচ্চুর প্রতি-যিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রতিনিয়ত সার্বিক ভাবে সহযোগিতা করে চলেছেন।
আমি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আদর্শ এবং আলোকিত মানুষ এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে কঠোর অধ্যাবসায় এবং নিজেদেরকে নিয়ম- শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। সময়ের সদ্বব্যবহার করতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণির সময়টাকে বলা হয় "Turning point of life" এ সময়টাকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহার কর তবে এটি তোমাদের জীবন চলার পথে ভীষণভাবে সহায়ক ভূমিকা পালন করবে। তাই তোমাদের প্রতি আমার আহবান তোমরা আমাদের এবং তোমাদের অভিভাবকদের প্রদর্শিত পথে নিজেদেরকে পরিচালিত কর। তোমাদের কল্যাণই আমাদের একমাত্র কাম্য।
সকলের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।
(ড. সাইফুর রহমান নান্টু) প্রতিষ্ঠাতা
হাজী লালমিয়া সিটি কলেজ
গোপালগঞ্জ